বুধবার, ১৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | রাজনীতি | শিরোনাম » বিএনপি থেকে এবার তৈমূরকে বহিষ্কার
বিএনপি থেকে এবার তৈমূরকে বহিষ্কার
![]()
দলীয় সিদ্ধান্ত না মেনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে অংশ নেওয়া অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারকে এবার সদস্য পদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি।
এছাড়া নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালকেও বহিষ্কার করা হয়েছে। তিনি নির্বাচনে তৈমূর আলম খন্দকারের প্রধান নির্বাচনী এজেন্ট ছিলেন।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার সুষ্পষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র মোতাবেক আপনাকে (তৈমূর আলম ও এটিএম কামাল) দলের প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে নির্দেশক্রমে বহিষ্কার করা হলো।
প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে চূড়ান্ত ফলাফলে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে প্রায় ৬৭ হাজার ভোটে হেরেছেন আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভীর কাছে।
এর আগে তৈমূর আলম খন্দকারকে নারায়ণগঞ্জ জেলা বিএনপির বিএনপির আহ্বায়ক পদ থেকে বহিষ্কার করা হয়। এছাড়া গত ৩ জানুয়ারি বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 