মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » সিদ্ধিরগঞ্জে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ মা গ্রেপ্তার
সিদ্ধিরগঞ্জে নির্যাতনে শিশুর মৃত্যু, সৎ মা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে সৎ মায়ের নির্যাতনে সুমি আক্তার নামে আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুটির সৎ মা হালিমাদুস সাদিয়া (৩৭) কে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।
মঙ্গলবার (১৮ জানুয়ারি) দুপুরে শিশুটির জন্মদাত্রী মা রুমা বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। এরআগে সোমবার দিবাগত রাতে মিজমিজি কান্দাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেফতার হালিমাদুস সাদিয়া চাঁদপুরের মতলবের বেলতলী এলাকার সত্তজিৎ রায়ের মেয়ে। হালিমাদুস সাদিয়া নব্য মুসলিম হয়েছেন।
তার আগের নাম গুলাবনী রায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ মর্গে পাঠায় এবং গ্রেপ্তারকৃত হালিমাদুস সাদিয়া বিরুদ্ধে ৫ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠায়।
মামলার বাদী রুমার অভিযোগ, সুমি আক্তারকে তার সৎ মা গত ২৯ ডিসেম্বর বেড়ানোর কথা বলে তাদের নিজ বাসায় নিয়ে যান। গত ১৭ জানুয়ারি হালিমাদুস সাদিয়া তার স্বামীকে জানান, সুমি আক্তার বাসার খাট থেকে পড়ে মারা গেছে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি কন্যার লাশ দেখতে ওই বাসায় যান। সুমির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পেয়ে তিনি বিষয়টি পুলিশকে অবগত করেন।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মশিউর রহমান এর সত্যতা নিশ্চিত করেছেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 