মঙ্গলবার, ১৮ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিএনপির লবিস্ট নিয়োগ! কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেবে সরকার
বিএনপির লবিস্ট নিয়োগ! কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেবে সরকার
![]()
দেশবিরোধী প্রচারণায় লবিস্ট নিয়োগ করে ২৭ লাখ ডলার খরচ করেছে বিএনপি। এমন দাবি করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। তিনি আরো দাবি করেছেন, সরকার কোনো লবিস্ট নিয়োগ করেনি।
এ বিষয়ে জানতে চেয়ে আজ মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংককে চিঠি দেবে সরকার। এমন তথ্যও জানিয়েছেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, কয়েক বছর এ রকম একটি তথ্য আমি সাংবাদিকদের দিয়েছিলাম। অতি সম্প্রতি আমরা আরো কিছু মিথ্যাচার দেখছি বিএনপি-জামায়াতের মুখপাত্র হিসেবে কাজ করছে বাইরে থেকে কিছু মিডিয়া। বাংলাদেশের বিরুদ্ধে তারা অঙ্গুলি নির্দেশ করছে যে বাংলাদেশ লবিস্ট ইউজ করছে বা করবে। যদিও লবিস্ট নিয়োগ করা মার্কিন প্রশাসনের নিয়মাবলির মধ্যে পড়ে। কিন্তু সমস্যা হচ্ছে, এটা করে পরে অস্বীকার করা। যেমন আপনারা দেখেছেন, খালেদা জিয়া লিখেছেন,পরে অস্বীকার করেছেন।
তিনি বলেন, এখন পর্যন্ত আটটি অ্যাগ্রিমেন্ট আমাদের হাতে আছে। এর মধ্যে বিএনপির পেয়েছি আমরা তিনটি। তিনটিতেই বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ঠিকানা রয়েছে।
প্রতিমন্ত্রী আরো বলেন, সরকারের কোনো লবিস্ট নাই, শুধু পিআর ফার্ম আছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 