সোমবার, ১৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে - নসরুল হামিদ
তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে - নসরুল হামিদ

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির গ্রাহকদের কাছে জবাবদিহিতা বাড়াতে হবে। গ্রাহকদের কাছ থেকে প্রতিনিয়ত অভিযোগ পাওয়া যাচ্ছে। অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা প্রয়োজন। গ্রাহক সেবার মান বৃদ্ধি করতে না পারলে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
আজ তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানি পরিদর্শনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, কারিগরি কারণে ও এলএনজির বৈশ্বিক মূল্য বৃদ্ধির দরুণ গ্যাসের চাপ বর্তমানে কিছুটা কম রয়েছে। তিনি বলেন, গ্রাহকদের আস্থা বাড়াতে তিতাসের কার্যক্রম প্রতিনিয়ত গ্রাহকদেরকে জানাতে হবে। অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম বাড়াতে হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, ভবিষ্যত পরিকল্পনা করে প্রকল্প নিলে আগামী প্রজম্ম ভালো সেবা পাবে। গ্যাসের চাপ সর্বত্র একই রাখা নিয়েও কাজ করার সময় এসেছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী গ্রাহকদের বকেয়া পরিশোধের অনুরোধ জানিয়ে বলেন, প্রায় ৬৩৬৫ কোটি টাকা বকেয়া থাকার জন্য সেবাধর্মী অনেক প্রকল্প গ্রহণ করা সম্ভব হচ্ছে না। এ সময় তিনি স্মার্ট মিটার সংযোগ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 