বৃহস্পতিবার, ২ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » সংসদ সদস্য মোঃ হাসিবুর রহমান স্বপন এর মৃত্যুতে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির শোক।
সংসদ সদস্য মোঃ হাসিবুর রহমান স্বপন এর মৃত্যুতে চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির শোক।

ঢাকা, ০২ সেপ্টেম্বর ২০২১, এনটুএনটিভি : বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপি একাদশ জাতীয় সংসদের ৬৭ সিরাজগঞ্জ-০৬ (শাহজাদপুর) আসনের সংসদ সদস্য, সাবেক শিল্প-উপমন্ত্রী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব মোঃ হাসিবুর রহমান স্বপন এমপি’র মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন এমপি আজ বৃহস্পতিবার ০২-০৯-২০২১ তারিখে তুরস্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর।
শোকবার্তায় চীফ হুইপ ও আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী এমপি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 