শনিবার, ১৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বরিশাল | শিরোনাম » বরিশালে কলেজ ছাত্রাবাসে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪
বরিশালে কলেজ ছাত্রাবাসে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার ৪

বরিশালের সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের ছাত্রাবাস থেকে দেশীয় ধারালো অস্ত্রসহ চার বহিরাগত যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) আলমগীর ছাত্রাবাস থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- রাফসান তালুকদার, আজাদ সরদার, ফুয়াদ আলম ও মুমতাহিন রহমান।
শনিবার দুপুরে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি টিম সৈয়দ হাতেম আলী কলেজের আলমগীর ছাত্রাবাসে অভিযান পরিচালনা করে। এ সময় ব্যাডমিন্টন ব্যাগে লুকিয়ে রাখা দুটি দেশীয় ধারালো অস্ত্রসহ বহিরাগত চারজনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: কেরাণীগঞ্জ থেকে শিশু অপহরণ চক্রের সদস্য গ্রেফতার
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের এবং আদালতে পাঠানোর পর তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 