বুধবার, ১২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত
স্পীকারের সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

ঢাকা, ১২ জানুয়ারি, ২০২২ : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি’র সাথে বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ তাঁর কার্যালয়ে বিদায়ী সাক্ষাত করেন।
সাক্ষাতকালে তাঁরা সংসদীয় কার্যক্রম, সংসদীয় মৈত্রী গ্রুপ, কোভিড-১৯ ভ্যাকসিন পরিস্থিতি এবং নারীর ক্ষমতায়ন নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
স্পীকার বলেন, বাংলাদেশ সবসময় মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অগ্রাধিকার দিয়ে আসছে। এই সুসম্পর্ক ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি বলেন, সংসদীয় মৈত্রী গ্রুপ বিভিন্ন দেশের সাথে প্রতিনিধি বিনিময়ের মাধ্যমে পরস্পর উত্তম সংসদীয় চর্চা সম্পর্কে ধারণা নিতে পারে। এসময় তিনি সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ কার্যক্রম সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অভিজ্ঞতা বিনিময়ের জন্য পারস্পরিক সফর বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, জাতীয় সংসদে নারী প্রতিনিধিত্ব রয়েছে ২১ শতাংশ। সংসদে বর্তমানে ২৩জন সরাসরি নির্বাচিত নারী সংসদ সদস্যের পাশাপাশি ৫০জন সংরক্ষিত নারী সংসদ সদস্য রয়েছে বলে স্পীকার উল্লেখ করেন। রাজনৈতিক দলসমূহ প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে নারী প্রার্থীর অগ্রাধিকারের ব্যাপারে এখনও সংবেদনশীল।
মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের জনগণ খুব আন্তরিক উল্লেখ করে বলেন, বাংলাদেশে তাঁর নিয়োগকাল স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশে তাঁর কর্মকালে সার্বিক সহযোগিতার জন্য স্পীকারকে ধন্যবাদ জানান। এসময় স্পীকার রাষ্ট্রদূতের ভবিষ্যত কর্মময় জীবনের সার্বিক সফলতা কামনা করেন।
রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়নের প্রশংসা করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের অগ্রযাত্রায় সবসময় পাশে থাকবে বলে স্পীকারকে আশ্বস্ত করেন। এসময় তিনি যুক্তরাষ্ট্রের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন।
এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 