টমেটোর কেজি ১৫ টাকা
![]()
দিনাজপুরের হিলিতে তিন সপ্তাহের ব্যবধানে কমেছে দেশীয় টমেটোর দাম। কেজি প্রতি বিক্রি হচ্ছে ১৫ টাকায়। যা গত তিন সপ্তাহ আগেও বিক্রি হয়েছে ৮০ টাকায়। তিনগুণ কমেছে সবজি বাজারে টমেটোর দাম। দাম কমে যাওয়ায় নাগালের মধ্যে এসেছে সাধারণ ক্রেতাদের মাঝে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) সকালে হিলি বাজার ঘুরে দেখা গেছে, এক মাস আগে যে টমেটোর কেজি ছিল ১০০ থেকে ১২০ টাকা, আজ সেই টমেটো খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৫ টাকা কেজি দরে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৩ টাকা কেজি দরে। চলতি শীত মৌসুমে সব সবজির পাশাপাশি কমে গেছে টমেটোর দাম। অন্যান্য রবি শষ্যর মধ্যে টমেটোরও ফলন ভালো হয়েছে। ফলে দামও কমে যাচ্ছে। কম দামে কিনতে পেরে খুশিও ক্রেতারা।
হিলি বাজারে সবজি কিনতে আসা আরিফুল ইসলাম বলেন, এক মাস আগে টমেটোর দাম ছিলো অনেক বেশি। যার জন্য আমাদের মতো গরিব মানুষের পক্ষে ক্রয় করা সম্ভব ছিলো না। এখন দাম কমেছে আমি আজ একটু বেশি করে কিনলাম।
হিলি বাজারে সবজি ব্যবসায়ী সোহেল রানাজানিয়েছেন, হিলির আশেপাশের বাজারগুলোতে শীতকালীন সবজি উঠতে শুরু করাতেই কমেছে দেশীয় টমেটোর দাম। আমরা বিরামপুর থেকে টমেটো পাইকারি কিনে থাকি। আমরা ১২ থেকে ১৩ টাকা কেজি দরে পাইকারি কিনে আনলাম। খুচরা বিক্রি করছি ১৫ টাকা দরে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 