মঙ্গলবার, ১১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ব্যাংক লোন না পাওয়ায় ব্যাংকে আগুন দিলেন এক ভারতীয়
ব্যাংক লোন না পাওয়ায় ব্যাংকে আগুন দিলেন এক ভারতীয়
![]()
ব্যাংকের কাছে লোন চেয়ে আবেদন করেছিলেন ওয়াসিম হাজারাতসাব মোল্লা নামে এক ব্যক্তি। কিন্তু জমা দেওয়া দলিলাদি যথাযথ না হওয়ায় তার আবেদন নাকচ করে দেয় ব্যাংক। এতে ক্ষুব্ধ হয়ে গত রবিবার (৯ জানুয়ারি) ব্যাংকটিতে আগুন ধরিয়ে দিয়েছেন ৩৩ বছর বয়সী ওয়াসিম। ঘটনাটি ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কর্ণাটকে। খবর প্রকাশ করেছে এনডিটিভি।
পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর পরই ওই ব্যক্তির বিরুদ্ধে ভারতীয় আইনের সেকশন ৪৩৬, ৪৭৭, ৪৩৫ ধারায় মামলা দায়ের এবং গ্রেফতার করা হয়েছে।
কর্ণাটকের রাত্তিহাল্লি শহরের বাসিন্দা ওয়াসিম। সম্প্রতি তিনি স্থানীয় হেদুগন্দা গ্রামে অবস্থিত কানারা ব্যাংকের শাখায় লোন চেয়ে আবেদন করেন। কিন্তু তার দেওয়া দলিলাদি যথাযথ হয়নি বলে জানায় ব্যাংক কর্তৃপক্ষ। এতেই ক্ষুব্ধ হয়ে যান ওই ব্যক্তি এবং ব্যাংকটিতে আগুন ধরিয়ে দেন।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 