রবিবার, ৯ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » বাংলাদেশিদের ভারত ভ্রমণ নিরুৎসাহিত করলেন দোরাইস্বামী
বাংলাদেশিদের ভারত ভ্রমণ নিরুৎসাহিত করলেন দোরাইস্বামী
![]()
করোনার নতুন ধরন ওমিক্রন ইস্যুতে বাংলাদেশি নাগরিকদের ভারত ভ্রমণ নিরুৎসাহিত করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
রোববার (৯ জানুয়ারি) রাজধানীর মহাখালীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট হাসপাতালে টিকার বুস্টার ডোজ নেন হাইকমিশনার। টিকা নেওয়া শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিরুৎসাহ দেন তিনি।
দোরাইস্বামী বলেন, ভারতে ওমিক্রন বাড়ছে। সে কারণে জরুরি প্রয়োজন ছাড়া বাংলাদেশি নাগরিকদের ভারতে ভ্রমণ না করাই ভালো। তবে ভারতে যাওয়ার জন্য স্থলবন্দর খোলা থাকবে। ভিসাও চালু থাকবে।
ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের করোনাভাইরাসের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে আজ। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কর্মসূচীর উদ্বোধন করেন।
শুরুর দিনে ভারত, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), মালয়েশিয়া, ব্রাজিল, ভ্যাটিকান সিটিসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার মিলিয়ে মোট ১৬০ জন কূটনীতিক করোনার টিকার বুস্টার ডোজ নিয়েছেন।
হাইকমিশনারের পাশাপাশি পররাষ্ট্রমন্ত্রীও ভারতে ভ্রমণ নিরুৎসাহিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, ওমিক্রন ইস্যুতে আমরা নাগরিকদের ওভার বর্ডার চলাচলে নিরুৎসাহিত করছি। বিশেষ করে ভারতে। কারণ সেখানে করোনা সংক্রমণের হার খুবই বেশি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 