শুক্রবার, ৭ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » রাজধানীতে লরির ধাক্কায় পাঠাও চালক নিহত
রাজধানীতে লরির ধাক্কায় পাঠাও চালক নিহত

রাজধানীর ডেমরা থানার আমুলিয়া এলাকায় তেলবাহী লরি-ট্যাংকারের ধাক্কায় এক পাঠাও চালক নিহত ও অপর একজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম মোহাম্মদ হুমায়ুন (৩২)। এ ঘটনায় আহত মোটরসাইকেল আরোহী শফিউর রহমান হৃদয়কে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত হুমায়ুন রাজধানীর শ্যামপুরের মীরহাজারিবাগ এলাকার আলতাফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, রাজধানীর ডেমরা থানার আমুলিয়া এলাকায় তেলবাহী লরি-ট্যাংকারের ধাক্কায় তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় তাদের দু’জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১০টার দিকে হুমায়ুনকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (৭ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মোহাম্মদ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত শফিউর রহমান হৃদয়ের উদ্বৃতি দিয়ে পুলিশ জানায়, তার বাসা ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায়। বৃহস্পতিবার রাতে রাজধানীর রামপুরা থেকে পাঠাওযোগে ডেমরার বাসায় ফেরার পথে আমুলিয়া এলাকায় একটি তেলবাহী লরি তাদের মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়।
ওসি জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা আছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 