বুধবার, ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিভিন্ন দেশের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করার কার্যক্রম জোরদারের সুপারিশ
বিভিন্ন দেশের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করার কার্যক্রম জোরদারের সুপারিশ
![]()
ঢাকা, ০৫ জানুয়ারি, ২০২২: একাদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২৫তম বৈঠক কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খান এর সভাপতিত্বে আজ জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্থায়ী কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমণ্ত্রী মোঃ শাহরিয়ার আলম, নুরুল ইসলাম নাহিদ, গোলাম ফারুক খন্দকার প্রিন্স এবং মোঃআব্দুল মজিদ খান অংশগ্রহণ করেন।
বৈঠকের শুরুতে জানুয়ারি মাসে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের স্মৃতি স্মরণ করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্য, জাতীয় চার নেতা এবং মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী শহীদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করা হয়।
বৈঠকে মাননীয় প্রধানমন্ত্রীর সাম্প্রতিক ফ্রান্স ও মালদ্বীপ সফর নিয়ে আলোচনা করা হয়। বৈঠকে জানানো হয়, মাননীয় প্রধানমন্ত্রীর এ সরকারি সফর বাংলাদেশ-ফ্রান্স এবং বাংলাদেশ-মালদ্বীপ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন মাইলফলক স্পর্শ করেছে। কমিটি এ সম্পর্ক আরো বেগবান ও শক্তিশালী করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যক্রম জোরদার করার সুপারিশ করে।
বৈঠকে সাম্প্রতিক সময়ে মধ্য প্রাচ্যের বিভিন্ন রুটে বিমানের ভাড়া বৃদ্ধি পাওয়ায় তা কমাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে পত্র প্রেরণ ও ফলোআপের সুপারিশ করা হয়।
বৈঠকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 