বুধবার, ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত
ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন ‘আইএইচইউ’ শনাক্ত
![]()
বিশ্ব যখন করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের বিরুদ্ধে লড়াই করছে, তখন ফ্রান্সে করোনাভাইরাসের নতুন ধরন বি.১.৬৪০.২ শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। ধরনটির নাম দেওয়া হয়েছে ‘আইএইচইউ’।
জানা গেছে, ফ্রান্সের জীবাণু গবেষণা সংস্থা আইএইচইউ মেডিটেরানির গবেষকরা ১২ জনের নমুনায় ধরনটি শনাক্ত করেছেন, যারা আফ্রিকা মহাদেশের ক্যামেরুনে ভ্রমণ করেছেন।
গবেষকরা জানান, করোনাভাইরাসের ‘আইএইচইউ’ ধরনটিতে অন্তত ৪৬টি মিউটেশন হয়েছে। তাই এর জন্য করোনার টিকাগুলো কার্যকর নাও হতে পারে।
তবে নতুন ধরনটি কতটা সংক্রামক তা এখনও জানাননি গবেষকরা।
এক টুইটার পোস্টে মহামারি বিশেষজ্ঞ এরিক ফেইগল ডিং বলেন, করোনার নতুন ধরন একের পর এক আসতে থাকবে। তার মানে এই নয় যে, সবগুলো ভয়ঙ্কর। মূল ভাইরাসের সঙ্গে মিউটেশন করে সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতার ওপর নির্ভর করে তা কতটা বিপজ্জনক হয়ে উঠবে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 