বুধবার, ৫ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » মক্কা ও মদিনায় বিশেষ নির্দেশনা জারি
মক্কা ও মদিনায় বিশেষ নির্দেশনা জারি
![]()
করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে মক্কা ও মদিনায় আবারও মাস্ক পরা বাধ্যতামূলক এবং সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা দিয়েছে সৌদি আরব। এ ছাড়া ১ ফেব্রুয়ারি থেকে দোকান, শপিংমল ও রেস্তোরাঁয় যেতে বুস্টার ডোজের প্রমাণ দেখাতে হবে।
করোনা সংক্রমণে দিশেহারা বিশ্ববাসী। নতুন ধরন ওমিক্রন শঙ্কা আরও বাড়িয়েছে । ওমিক্রনের বিস্তাররোধে সৌদি আরবে নেওয়া হচ্ছে সতকর্তামূলক ব্যবস্থা। ঘরের ভেতরে ও বাইরে সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রাখা বাধ্যতামূলক করেছে সরকার। রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, মক্কা ও মদিনায় নামাজ পড়তে আসা, ওমরাহ পালনকারী ও দর্শনার্থীদেরও মাস্ক পরা বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ।
দেশটিতে আগস্টের পর থেকে প্রথমবার দৈনিক করোনা শনাক্তের হার আড়াই হাজারের বেশি দাঁড়িয়েছে। মঙ্গলবার দেশটিতে নতুন ২ হাজার ৫৮৫ জনের করোনা শনাক্ত হয়। প্রাণ গেছে দুজনের।
রোববার সরকার এক নতুন ঘোষণায় জানিয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে দোকানপাট, শপিং সেন্টার এবং রেস্তোরাঁয় যেতে চাইলে সব সৌদি নাগরিক ও দেশটিতে বসবাসকারী ও দর্শনার্থীকে করোনার বুস্টার ডোজের প্রমাণ দেখাতে হবে।
ডিসেম্বরে প্রথম ওমিক্রনে আক্রান্তের খবর দেয় সৌদি কর্তৃপক্ষ। তবে নতুন শনাক্তদের মধ্যে কতজন ওমিক্রনে আক্রান্ত তা জানা যায়নি।




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 