মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » এ বছরই খুলে দেওয়া হবে পদ্মাসেতু-মেট্রোরেল ও কর্ণফুলী টানেল
এ বছরই খুলে দেওয়া হবে পদ্মাসেতু-মেট্রোরেল ও কর্ণফুলী টানেল
![]()
এ বছরেই জনসাধারণের চলাচলের জন্য খুলে দেওয়া হবে পদ্মাসেতু, মেট্রোরেল ও কর্ণফুলী টানেল।দেশের এই বড় তিনটি প্রকল্প উন্মুক্ত হলে জিডিপি প্রবৃদ্ধি ২ থেকে ২.৫০ শতাংশ বাড়বে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
মঙ্গলবার (৪ জানুয়ারি) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রকল্পগুলো খুলে দেওয়ার বিষয়ে কথা বলা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
সভা শেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান সংবাদ সম্মেলন করে বৈঠকের বিস্তারিত জানান।
একনেক বৈঠকে ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকার ১০টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলোর মোট ব্যয় ১১ হাজার ২১১ কোটি ৪৪ লাখ টাকা।
পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেন, ‘এ বছরের জুনে জনসাধারণের জন্য খুলে দেওয়া হবে পদ্মাসেতু। চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল খুলে দেওয়া হবে অক্টোবর মাসে। চলতি বছরের ডিসেম্বরে রাজধানীতে চালু হবে মেট্রোরেল।
একনেক সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন, যানজট নিরসনে রাজধানী ঢাকার মতো চট্টগ্রামেও মেট্রোরেল নির্মাণ করা হবে।এ ছাড়া দেশের বড় শহরগুলোতে যেখানে বিমানবন্দর আছে সেখানেও মেট্রোরেল হবে বলে জানান তিনি।
পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, ইতোমধ্যে প্রাথমিক কাজ শুরু হয়েছে। আশা করি, দ্রুত সময়ে সংশ্লিষ্টরা চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণ প্রকল্প একনেক সভায় পাঠাবেন। আমরাও এটা অনুমোদন করে দেব।
তিনি আরও বলেন, যেসব শহরে বিমানবন্দর আছে, সেখানেও মেট্রোরেল হতে পারে। এই বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 