মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » তৈমূরের বিজয়ের সম্ভাবনা নেই, তাই পদ থেকে অব্যাহতি
তৈমূরের বিজয়ের সম্ভাবনা নেই, তাই পদ থেকে অব্যাহতি
![]()
নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়রপ্রার্থী তৈমূর আলম খন্দকারকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার পদ থেকে সরিয়ে দেওয়ার বিষয়ে মন্তব্য করতে গিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, নির্বাচনে তৈমূরের বিজয়ের কোনো সম্ভাবনা নেই। এটা অনুধাবন করতে পেরে আগেই তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে টেলিভিশন অ্যান্ড ডিজিটাল প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তথ্যমন্ত্রী বলেন, তাকে পদ থেকে অব্যাহতি দিয়ে পরাজয়ের গ্লানি থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করছে।
গণমাধ্যমকর্মী আইন সংসদে পাঠানো হবে, খসড়া যেটা হয়েছিল সেটার সঙ্গে চূড়ান্ত আইনের কোনো পার্থক্য রয়েছে কিনা- জানতে চাইলে হাছান মাহমুদ বলেন, বিএনপির সময় গণমাধ্যমকর্মীদের শ্রমিক বানিয়ে দেওয়া হয়েছিল। সেটা নিরসন করা প্রয়োজন ছিল। এ আইনে সেটা নিরসন করা হয়েছে। পরীক্ষা-নিরীক্ষা করে মূল বিষয় ঠিক রেখেই আইনটি তৈরি করা হয়েছে।
এরপরও কারো কোনো প্রশ্ন থাকলে সেটি যখন সংসদীয় কমিটিতে যায় তখন সংসদীয় কমিটিতে উত্থাপন করা যায়। তখন কমিটি চাইলে পরিমার্জন-পরিবর্ধন করতে পারে। এটিই হচ্ছে প্রক্রিয়া। মূল যে বিষয়টা সবার সঙ্গে আলোচনা করে হয়েছিল, তা ঠিক আছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 