রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নির্বাচনের আগে আরও ৩০ ম্যাজিস্ট্রেট আসবে : ডিসি
নির্বাচনের আগে আরও ৩০ ম্যাজিস্ট্রেট আসবে : ডিসি

জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, আমাদের প্রার্থীদের প্রায় সবারই অভিযোগ এখানে সুষ্ঠু ভোট হবে কিনা, ইভিএমে ভোট বদল হবে কিনা, কালো টাকার ছড়াছড়ি হবে কিনা। গত এক বছরে আমরা নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচন করে দেখিয়েছি। আপনার ভোট আপনি যাকে খুশি তাকে দিতে পারবেন। এর জন্য যা যা করা দরকার করব। এরই মধ্যে নয়জন ম্যাজিস্ট্রেট কাজ করছেন। নির্বাচনের আগে আরও ৩০ জন ম্যাজিস্ট্রেট আসবে। প্রতিটি ওয়ার্ডে ম্যাজিস্ট্রেট থাকবে।
রোববার (২ জানুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের প্রার্থীদের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। তিনি বলেন, কেউ নির্ধারিত সময়ের বাইরে মাইক চালাতে পারবেন না।
আপনাদের নির্ধারিত সংখ্যায় ক্যাম্প করতে হবে। এর বেশি করে থাকলে রোববারের মধ্যেই সরিয়ে ফেলবেন। আপনারা না সরালে আমরা সরাব। তখন মিডিয়া দেখলে আপনারই ভোট কমবে। আপনারা সময় নষ্ট না করে সাধারণ ভোটারদের কাছে যান। তারা আপনাকে ভোট দিলে অবশ্যই জিতবেন।
তিনি আরও বলেন, ইভিএমে একটা ভোট দিলে একটাই দেখাবে একলাখ দিলে একলাখই দেখাবে। আমরা নিরপেক্ষ ভাবে কাজ করছি, করব। যদি নিরপেক্ষ ভোট করতে গিয়ে নারায়ণগঞ্জ থেকে চলেও যেতে হয়, তাও আমরা করব। এই শহরের সম্মান রক্ষার দায়িত্ব সবার। আপনারা অভিযোগ জানাবেন, সত্যতা থাকলে ব্যবস্থা নেওয়া হবে। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম, সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা মাহফুজা আক্তার, জেলা পুলিশ সুপার জায়েদুল আলম, জেলা নির্বাচন কর্মকর্তা মতিয়ুর রহমানসহ নাসিক নির্বাচনে অংশগ্রহণকারী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 