রবিবার, ২ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছেন - খাদ্যমন্ত্রী
প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে কাজ করছেন - খাদ্যমন্ত্রী
![]()
খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, করোনাকালে অসহায়, গরিব-দুস্থ, খেটে খাওয়া ও কর্মহীন মানুষকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে খাদ্য ও নগদ অর্থসহ মানবিক সহায়তা দিয়েছেন সারা বিশ্বে সেটি এক অনন্য নজির।
আজ নওগাঁর নিয়ামতপুর উপজেলার রাধানগর ঘাটে শিব নদীর ওপর ব্রিজ নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরিবারের সবাইকে হারিয়ে জীবন বাজি রেখে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে দেশের ব্যাপক উন্নয়ন হয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, রাস্তাঘাট, স্কুল-কলেজের অবকাঠামো, ব্রিজ, কালভার্ট নির্মাণসহ সারা দেশের সুষম উন্নয়ন হয়েছে। বছরের প্রথম দিনে কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে। যা অন্য কোনো সরকারের আমলে হয় নাই বলে উল্লেখ করেন তিনি।
বিএনপিকে উদ্দেশ করে মন্ত্রী বলেন, বিএনপি নেতারা খালেদা জিয়ার বিদেশে চিকিৎসাকে পুঁজি করে দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিএনপির এসকল ষড়যন্ত্র প্রতিরোধ করার জন্য দলীয় নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক বিপ্লব হোসেন, যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান ফরিদ আহম্মেদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।
এর আগে মন্ত্রী রাধানগর ঘাটে শিব নদীর ওপর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে প্রায় ৩০ কোটি টাকা ব্যয়ে ২৯২ মিটার পিসি গার্ডার ব্রিজ নির্মাণের উদ্বোধন করেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 