শনিবার, ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » বনের অবৈধ দখলদারদের ছাড় দেব না : পরিবেশমন্ত্রী
বনের অবৈধ দখলদারদের ছাড় দেব না : পরিবেশমন্ত্রী
বনের অবৈধ দখলদারদের আমরা কোনো অবস্থাতেই ছাড় দেব না। বনের সব জায়গাই বনের দখলে নিয়ে আসতে হবে এবং সেই লক্ষে আমরা কাজ চালিয়ে যাচ্ছি উল্লেখ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, শিল্পপতি যারা বনের জায়গা দখল করেছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী বলেন, জলবায়ুর ক্ষতি থেকে রক্ষার জন্যে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। পরিবেশ রক্ষায় আমাদের সকলকেই গাছ লাগাতে হবে।
আজ শনিবার (১ জানুয়ারি) সকালে ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়িতে ভালুকা জোনের সহকারী বন সংরক্ষকের কার্যালয়ের নতুন ভবন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
স্থানীয় সাংসদ আলহাজ কাজিম উদ্দিন আহম্মেদ ধনু, উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বিভাগীয় বন কর্মকর্তা এ কে এম রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার মাজফুজা খাতুন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লা আল বাকীউল বারী, রেঞ্জ কর্মকর্তা মো. মহিউদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 