শনিবার, ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » হাত তালি দিয়ে রেকর্ড করল এই শিশু!
হাত তালি দিয়ে রেকর্ড করল এই শিশু!

উচ্ছ্বাস প্রকাশ করতে সাধারণত হাত হালি দেওয়া হয়ে থাকে। কখনো কখনো আনন্দ প্রকাশের মাধ্যমও হয় এই হাততালি। সেই হাততালিও যে এনে দিতে পারে সম্মাননা, সেটা কয়জনেরই বা জানা।
সম্প্রতি নয় বছরের এক শিশু এই হাত তালির জন্য নিজের নাম উঠিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। এক মিনিটে এক হাজারেরও বেশি তালি একসঙ্গে বাজিয়ে রেকর্ড করেছে শিশুটি।
শিশুটির নাম সেভেন ওয়েড, সে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা। ২০১৮ সালে সে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি করে। সেভেন ওয়েড ছোটবেলা থেকেই বেশ চটপটে স্বভাবের বাচ্চা ছিল। রেকর্ড করার অনেক আগেই শুরু করেছিল ড্রাম বাজানো। একদিন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের ইউটিউব চ্যানেল ঘাঁটতে গিয়ে সে এই রেকর্ড খুঁজে পায়। আর সেদিন থেকেই সে মনস্থির করে ফেলে যে এই রেকর্ড তাকে ভাঙতেই হবে।
প্রথম প্রথম আগের রেকর্ডের ধারেকাছেও আসতে পারত না সে। কিন্তু কঠোর অনুশীলন শুরু করে ওয়েড। প্রতিদিন অনুশীলনের কারণে একটা সময় তার হাতে ফোসকা পড়ে যায়। কিন্তু সে থেমে থাকেনি। কীভাবে নিজের ক্ষতি না করে অনুশীলন করা যায়, সেটা বের করে অনুশীলন চালিয়ে গেছে। সেভেন ওয়েডের বাবা জানান সেভেন খুব গুরুত্বসহকারে অনুশীলন করেছে। প্রতিদিনই সে রিহার্সাল করত।
শুরুতে সে মাইক্রোওয়েভ টাইমার সেট করে অনুশীলন করত। কখনো কখনো দিনে তিনবার এবং সপ্তাহে পাঁচ দিন অনুশীলন করত। তবে হাতে ফোসকা পড়ার কারণে মাঝে মাঝেই অনুশীলন বন্ধ রাখতে হতো তাকে। হাতের অবস্থা একটু ভালো হলেই আবার শুরু করত অনুশীলন। এভাবেই সে তার লক্ষ্যে পৌঁছাতে পেরেছে।
ব্যাপারটা অনেকের কাছেই হাস্যকর মনে হয়েছিল। কিন্তু সবাইকে কাজের মাধ্যমে জবাব দিয়ে সেভেন ওয়েড এখন এক মিনিটে ১ হাজার ৮০ তালি বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অধিকারী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 