শনিবার, ১ জানুয়ারী ২০২২
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » মধ্যরাতে ফানুস থেকে রাজধানীর ১০ স্থানে আগুন
মধ্যরাতে ফানুস থেকে রাজধানীর ১০ স্থানে আগুন
ইংরেজি নববর্ষ উদযাপনে ওড়ানো ফানুসে রাজধানীর অন্তত ১০টি স্থানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের কর্মকর্তা এরশাদ হোসেন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিউটি অফিসার জানান, রাজধানীর তেজগাঁও, যাত্রাবাড়ীর মাতুয়াইল, ধানমন্ডি, রায়েরবাগসহ মোট ১০টি বাসার ছাদ ও সড়কের তারে আগুনের সংবাদ পাওয়া গেছে। প্রতিটি স্থানে ফায়ার সার্ভিসের ২টি করে ইউনিট পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম থেকে আরও বলা হয়, বিভিন্ন স্থানে আগুন লাগার খবর পেয়েছি আমরা। সেগুলো আমরা তালিকাভুক্ত করছি। তালিকা না করে এ বিষয়ে বিস্তারিত বলা সম্ভব না। তালিকা সম্পন্ন করার পর আমরা এ বিষয়ে বিস্তারিত বলতে পারব।
এরমধ্যে মাতুয়াইল স্কুল রুটের একটি আবাসিক ভবনে লাগা আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। সেখানে ফায়ার সার্ভিসে দুইটি ইউনিট কাজ করেছে।
এদিকে সরেজমিনে ঘুরে দেখা যায়, আতশবাজি ফোটানোয় যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল তা মানেননি ঢাকাবাসী। থার্টি ফার্স্ট নাইট উদযাপনে উড়ানো এসব ফানুস বিভিন্ন জায়গায় পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি করে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 