শুক্রবার, ৩১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রাজশাহী | শিরোনাম » রাজশাহীতে লেপের কারখানায় আগুন
রাজশাহীতে লেপের কারখানায় আগুন

রাজশাহী মহানগরীর গণকপাড়ার রাজমহল আবাসিক হোটেলের পাশে একটি বাড়িতে লেপের কারখানায় আগুন লেগেছে। গত বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে দমকল কর্মীরা গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী সদর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের মাস্টার লতিফুল বারি বলেন, রাত ৮টা ৫০ মিনিটে আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছি। আধা ঘণ্টার মধ্যে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরও বলেন, ঘটনাটি ঘটেছে একটি লেপ তৈরির কারখানায়। সেখানে তুলা ও নারকেলের ছোবা রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মশার কয়েল কিংবা সিগারেটের আগুণ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। আগুনে পুড়ে গেছে বেশ কিছু আসবাবপত্র, তুলা ও নারিকেলের ছোবা পুড়েছে। তদন্তের পর ক্ষয়ক্ষতির পরিমান জানা যাবে বলেও জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 