ইতিহাসের এই দিনে

ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সব সময় গুরুত্ব বহন করে। এ গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিনে’। আজ ৩১ ডিসেম্বর ২০২১, শুক্রবার, ১৬ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ। ইতিহাসের দিকে চোখ বুলিয়ে দেখে নেব ইতিহাসের এই দিনে বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু, দিনসহ ঘটে যাওয়া ঘটনা।
ঘটনাবলি:
১৮২৭- ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।
১৮৩১- কৃষ্ণধন মিত্রের সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।
১৯৪৮- কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।
১৯৫৯- একটি মার্কিন ক্ষেপণাস্ত্রে বসানো ক্যামেরা দিয়ে মহাশূণ্য থেকে প্রথম পৃথিবীর রঙ্গিন ছবি তোলা হয়েছিল।
১৯৮৩- ব্রুনাইর স্বাধীনতা ঘোষণা হয়।
২০০৯- এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।
জন্ম:
১৮৬৯- ফরাসি চিত্রশিল্পী অঁরি মাতিস।
১৮৩০ - মিশরের শাসনকর্তা ইসমাইল পাশা।
১৮৮০- নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন রাজনীতিবিদ জর্জ মার্শাল।
১৮৮৮- বৌদ্ধ ধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া।
১৯৪৮- বাংলাদেশি কবি ও লেখক, বাংলা একাডেমির মহাপরিচালক হাবীবুল্লাহ সিরাজী। ফরিদপুর জেলায় জন্ম এই কবির। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার কর্তৃক তিনি ২০১৬ সালে একুশে পদকে ভূষিত হয়েছিলেন। ২০১৮ সালের ২০ ডিসেম্বর থেকে মৃত্যু অবধি বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন।
১৯৫২- বাংলাদেশি কবি ত্রিদিব দস্তিদার। চট্টগ্রামের পটিয়া থানার ধলঘাট গ্রামে জন্ম এই চির তরুণ, বর্ণিল, বােহেমিয়ান কবির।
১৯৩৭ - আব্রাহাম হেরশক্, নোবেল পুরস্কার বিজয়ী হাঙ্গেরীয় বংশোদ্ভূত ইসরায়েলি প্রাণরসায়নবিদ।
১৯৫২ - ত্রিদিব দস্তিদার, বাংলাদেশি কবি।
১৯৬৬ সালের ৬ দফা আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থানের ছাত্রনেতা হিসেবে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭১ সালে সক্রিয়ভাবে অংশ নেন মুক্তিযুদ্ধে।
মৃত্যু:
১৬৯১- আধুনিক রসায়নের সহ-প্রতিষ্ঠাতা রবার্ট বয়েল।
১৯৪০ - চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই।
১৯৮৩- বাংলাদেশের একজন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রগতিশীল রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান।
১৯৯০- বাংলাদেশের একজন প্রখ্যাত বিপ্লবী বামপন্থী রাজনীতিবিদ ও কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা মণি সিংহ।
২০০৬- বাংলাদেশের একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী শেফালী ঘোষ।
ছুটি ও অন্যান্য
আন্তর্জাতিক সংহতি দিবস (আজারবাইজান)
নভি গড ইভ (রাশিয়া)
অমিসোকা (জাপান)
খাঞ্জা উৎসব এর ষষ্ঠ দিন (আমেরিকা)।
ব্যাংক হলিডে (বাংলাদেশ)





বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 