বৃহস্পতিবার, ৩০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » আন্তর্জাতিক | ছবি গ্যালারী | শিরোনাম » কাশ্মীরে গোলাগুলিতে দুই পাকিস্তানিসহ নিহত ৬
কাশ্মীরে গোলাগুলিতে দুই পাকিস্তানিসহ নিহত ৬
![]()
ভারতের জম্মু-কাশ্মীরে পৃথক গোলাগুলিতে দুই পাকিস্তানিসহ ৬ ‘জঙ্গি’ নিহত হয়েছে।
বুধবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় কাশ্মীরের কুলগ্রাম ও অনন্তনাগ জেলায় এ ঘটনা ঘটে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতদের মধ্যে দুই পাকিস্তানি নাগরিক রয়েছে এবং তারা সবাই নিষিদ্ধ ঘোষিত জইশ-ই-মোহাম্মদের (জেইএম) সদস্য।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই দুই জেলার নওগাঁও ও মিরহামা এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান চালায় নিরাপত্তাবাহিনী। তখনই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত ৬ জনের মধ্যে চার জনকে শনাক্ত করা হয়েছে, তাদের দুই জন পাকিস্তানি ও দুই জন স্থানীয়।
পুলিশের ধারণা, এসব এলাকায় আরও জঙ্গির অবস্থান রয়েছে। সূত্র: আনন্দবাজার, এনডিটিভি




বিশ্বে করোনায় আরও ৯৭৮ জনের মৃত্যু, শনাক্ত প্রায় ৪ লাখ
রাশিয়া শীতকে ‘গণ বিধ্বংসী অস্ত্র’ হিসেবে ব্যবহার করছে : জেলেনস্কি
ক্রিমিয়ায় ‘ড্রোন হামলার’ পর সতর্কতা জারি মস্কোর
থাইল্যান্ডের দক্ষিণে গাড়িবোমা বিষ্ফোরণে ১ জন নিহত
চীনে কারখানায় ভয়াবহ আগুন, পুড়ে অঙ্গার ৩৮
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহার না করতে পুতিনকে অনুরোধ বাইডেনের
বিশ্বে করোনায় কমেছে মৃত্যু ও আক্রান্ত
ধেয়ে আসছে গ্রীষ্মমণ্ডলীয় ঝড় ‘ফিওনা’
থামছে না ইসরাইলি বাহিনীর হত্যাযজ্ঞ
নয়া দিল্লীতে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লাল গালিচা অভ্যর্থনা 