বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সিদ্ধিরগঞ্জ » হঠাৎ উনি এসে বিভ্রান্তি ছড়াচ্ছেন : আইভী
হঠাৎ উনি এসে বিভ্রান্তি ছড়াচ্ছেন : আইভী

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, হঠাৎ উনি (তৈমূর আলম খন্দকার) এসে এখন বিভ্রান্তি ছড়াচ্ছেন। সিটি করপোরেশনে কোনো ট্যাক্স বাড়ানো হয়নি।
এসব বলে মানুষকে বোকা বানানো যাবে না। আমি যদি ট্যাক্স বাড়াতাম তাহলে তো পাঁচ বছরে মানুষ এটার কথা বলতো। যেটা ট্যাক্স ধরা হচ্ছে সেটা মানুষ দিচ্ছে, আরামসে দিচ্ছে কারও কষ্ট হচ্ছে না।
বুধবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জের ৮নং ওয়ার্ডের পাঠানটুলী এলাকায় প্রচারণায় অংশ নেওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে আইভী পাঠানটুলি আসলে এলাকাবাসী তাকে ফুল ছিটিয়ে বরণ করেন। পরে তাকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গগণ।
এ বিষয়ে সাংবাদিকরা বিশদ কিছু জানতে চাইলে আইভী বিষয়টি এড়িয়ে বলেন, এসব নিয়ে এখন কথা বলার সময় না, পরে একসময় বলবো। এখন তো প্রচারণা করতে এসেছি, আমার সময় নষ্ট হচ্ছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 