সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | ফতুল্লা | শিরোনাম » ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে নিমার্ণ শ্রমিকের মৃত্যু
ফতুল্লায় বিদ্যুৎস্পৃস্টে নিমার্ণ শ্রমিকের মৃত্যু

ফতুল্লায় বিল্ডিংয়ের কাজ করার সময় বিদ্যুৎস্পৃস্টে বিল্ডিংয়ের দোতলা থেকে রাস্তায় ছিটকে পরে রুবেল সর্দার (২৬) নামক এক নিমার্ণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত রুবেল সর্দার পটুয়াখালি জেলার ধুমকি থানার পাঙ্গাসিয়ার নজরুল সর্দারের পুত্র ও ফতুল্লা থানার দাপা সর্দার বাড়ীস্থ রতন মিয়ার বাসার ভাড়াটিয়া।
ঘটনাটি ঘটেছে সোমবার (২৭ ডিসেম্বর) বিকেলে ফতুল্লা থানার পোস্ট অফিস রোডস্থ আমেরিকা প্রবাসী রোকেয়া বেগমের নির্মাণাধীন ভবনে।
নিহতের পরিবারের সদস্যরা জানায়, নিহত রুবেল লেবার সরদার আব্দুর রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিভিন্ন নির্মানাধীন ভবনের কাজ করতো।
সোমবার বিকেলে পোস্ট অফিস রোডস্থ রোকেয়া বেগমের নির্মাণাধীন ভবনের দোতালার বাইরের দিকে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নিচে পড়ে আহত হয়। এসময় স্থানীয়রা আহত রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ রকিবুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 