সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » খালেদার অবস্থার অবনতি হলে বিএনপিই দায়ী হবে: তথ্যমন্ত্রী
খালেদার অবস্থার অবনতি হলে বিএনপিই দায়ী হবে: তথ্যমন্ত্রী

অসুস্থ হয়ে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হলে বিএনপি নিজেরাই দায়ী থাকবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।
সোমবার দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে ব্রিফিংকালে এমন মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, নিয়ম অনুযায়ী দণ্ডপ্রাপ্ত আসামি বেগম খালেদার চিকিৎসা সরকারি হাসপাতাল বঙ্গবন্ধু মেডিকেলে হওয়ার কথা। কিন্তু খালেদা জিয়া অনেকটা মুক্তভাবে থাকছেন। বিএনপির চিকিৎসকদের তত্ত্বাবধানেই চিকিৎসা নিচ্ছেন। সেক্ষেত্রে কোনো শারীরিক অবস্থার অবনতি হলে দায় তাদেরই নিতে হবে।
ব্রিফিংয়ে গতকাল শেষ হওয়া চতুর্থ ধাপের ইউপি নির্বাচন নিয়েও প্রতিক্রিয়া জানান তথ্যমন্ত্রী। বলেন, এবার দ্বিতীয়বারের মতো দলীয় প্রতীকে ইউপি নির্বাচন হচ্ছে। এখানে আমরা দেখছি বেশিরভাগ ইউপিতেই আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর পরের অবস্থানে আছেন আওয়ামী লীগের বিদ্রোহীরা। এর পরে আছেন বিএনপি। তারা দলীয়ভাবে অংশ না নিলেও স্বতন্ত্রভাবে তাদের প্রার্থী ছিল।
দেশে আওয়ামী লীগের বিকল্প কোনো রাজনৈতিক শক্তি দেখছেন না জানিয়ে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, এই নির্বাচনই প্রমাণ করে দেশে আওয়ামী লীগের বিকল্প আওয়ামী লীগই, অন্য কেউ নেই।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 