সোমবার, ২৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: কী মতামত দিল আইন মন্ত্রণালয়?
খালেদা জিয়ার বিদেশে চিকিৎসা: কী মতামত দিল আইন মন্ত্রণালয়?

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসায় পরিবারের আবেদনের বিষয়ে মতামত দিয়েছে আইন মন্ত্রণালয়। এরপর আইনি মতামত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
সোমবার (২৭ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানিয়েছেন তিনি।
তবে কী মতামত দিয়েছেন সে বিষয়ে কিছু জানাননি আইনমন্ত্রী। এ বিষয়ে তিনি বলেন, সেই মতামত জানানো সমীচীন হবে না। কারণ সেটা গোপন বিষয়। এটা প্রধানমন্ত্রীর কার্যালয় পর্যন্ত যাবে। তারপর বলা সম্ভব হবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফাইল প্রোসেস হওয়ার পর প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো হবে বলে জানান আনিসুল হক।
এদিকে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) আনিসুল হক জানান, দণ্ডপ্রাপ্ত আসামিরা বিদেশে চিকিৎসার সুযোগ পাওয়া সংক্রান্ত কোনো আইন ও নজির খুঁজে পাওয়া যায়নি। খুব শিগগিরই সিদ্ধান্তটি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এর আগে খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার নির্দেশনা চেয়ে গত সোমবার (২০ ডিসেম্বর) হাইকোর্টে রিট দায়ের করেন অ্যাডভোকেট ইউনুছ আলী আকন্দ। তিনি বলেন, ‘কারও প্ররোচনায় বা কারও স্বার্থে নয়, নিজের দায়িত্ব থেকে একজন অসুস্থ মানুষের মানবাধিকার রক্ষার জন্য এ রিট দায়ের করেছি।’
তার আগে গত ১২ ডিসেম্বর আইনমন্ত্রী বলেছিলেন, খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে সরকারের সিদ্ধান্ত জানতে ‘অপেক্ষা’ করতে হবে। এর আগে গত ৫ ডিসেম্বর সংবাদ মাধ্যমকে খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে ‘আইনি উপায়’ খোঁজার কথা বলেছিলেন তিনি।
প্রসঙ্গত, গত ১৩ নভেম্বর হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। ১৭ নভেম্বর তার লিভার সিরোসিস ধরা পড়ে। উন্নত চিকিৎসার জন্য জার্মানি, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য এই তিন দেশের যে কোনো একটিতে নেওয়ার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 