রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৩
নারায়ণগঞ্জে বাসে ট্রেনের ধাক্কা, নিহত বেড়ে ৩
![]()
নারায়ণগঞ্জের রেলগেট এলাকায় যাত্রীবাহী একটি বাসে ট্রেনের ধাক্কায় আহত এক শিশুর (১০) মৃত্যু হয়েছে। এর ফলে দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৩ জন হয়েছে।
রোববার (২৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় নারায়ণগঞ্জ শহরের এক নম্বর রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর আহত অবস্থায় উদ্ধার করে ওই শিশুসহ ৩ জনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে পরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। চিকিৎসাধীন অপর ২ জন হলেন- নুরু মিয়া (৪৫) ও মনোরঞ্জন (৪৫)।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া ঢাকা পোস্টকে বলেন, নারায়ণগঞ্জে দুর্ঘটনায় আহত ৩ জনকে আমাদের এখানে আনা হয়েছিল। পরে এখানে এক শিশুর মৃত্যু হয়েছে। আরও ২ জন জরুরি বিভাগে চিকিৎসাধীন।
![]()
তাদের উদ্ধার করে নিয়ে আসা সঙ্গীতা সাহা নামের এক জন জানান, ওই দুর্ঘটনায় ঘটনাস্থলেই ২ জন মারা গেছে বলে শুনেছি। আর ঢাকা মেডিকেলে ৩ জনকে আনার পর এক শিশু মারা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা ৬টার দিকে এক নম্বর রেলগেট এলাকায় রেললাইনের ওপরে আনন্দ পরিবহনের একটি বাস আটকে যায়। প্রচণ্ড যানজটের কারণে ট্রেন আসছে দেখেও বাসটি আর সরতে পারেনি। ঢাকা থেকে আসা ট্রেনটিও থামতে পারেনি। ফলে ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন মারা যান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 