রবিবার, ২৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম | ছবি গ্যালারী | শিরোনাম » ভোট শুরুর ২ ঘণ্টা আগে মারা গেলেন প্রার্থী
ভোট শুরুর ২ ঘণ্টা আগে মারা গেলেন প্রার্থী

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টা আগে মারা গেলেন মো. মনির উদ্দীন তালুকদার নামে এক মেম্বার প্রার্থী।
রোববার ( ২৬ ডিসেম্বর) ভোরে নিজ বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়। তিনি কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন।
কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য মনির উদ্দীন ফুটবল মার্কা পেয়ে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। প্রচারও করছিলেন তিনি। কিন্তু ভোট গ্রহণের দুই ঘণ্টা আগে তিনি মারা যান।
কর্ণফুলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিরীন আক্তার বলেন, রোববার সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শিকলবাহা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ওই মেম্বার প্রার্থীর মৃত্যু হয়েছে।
কর্ণফুলী উপজেলা রিটার্নিং কর্মকর্তা রকর চাকমা বলেন, মেম্বার প্রার্থীর মৃত্যু হলেও ভোটগ্রহণ যথারীতি চলছে। ওই প্রার্থী নির্বাচিত হলে পরবর্তীতে সেখানে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।




চাঁদপুরে ২৫ লাখ টাকার সিগারেট চুরি, গ্রেফতার ৫
কক্সবাজারে মাদক মামলার রায়, ১০১ জনের কারাদণ্ড
২ সেকেন্ডে তালা ভেঙে বাইক চুরি!
ফলের গুদামে পাওয়া গেল ৭ লাখ টাকার ফেনসিডিল
সীমান্তে মিয়ানমার সেনাবাহিনী হামলা চালাচ্ছে কেন?
রোহিঙ্গা শিবিরের বাথরুমে ৮ হাজার ইয়াবা
করোনার টিকার জন্য ৪৫ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে
শাহাদাত হত্যায় আরও ৬ জন গ্রেফতার
দেশের প্রথম ক্যাম্পাস-ভিত্তিক স্বপ্নের ইনকিউবেটর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রতি মাসে ৩০-৪০ লাখ ইয়াবা আনেন রোহিঙ্গা শফিউল্লাহ 