মঙ্গলবার, ৩১ আগস্ট ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ময়মনসিংহ | রাজনীতি | শিরোনাম » মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না - তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
মুক্তিযোদ্ধার রক্ত কখনো বেইমানি করে না - তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
![]()
সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের মতবিনিময় সভায় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান বলেছেন, মুক্তিযোদ্ধার রক্ত কখনো অন্যায়ের কাছে মাথানত করবে না, কখনো বেইমানি করবে না। এই রক্ত বঙ্গবন্ধুর কথা বলে, শেখ হাসিনার কথা বলে, এই রক্ত সতের কোটি বাঙালির কথা বলে, এই কণ্ঠস্বরকে কেউ দাবায়ে রাখতে পারবে না।
আজ জেলার সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী এসব কথা বলেন। সভায় সরিষাবাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বর্ধিত সভার সময় নির্ধারণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, যারা এদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। সেই স্বাধীনতা বিরোধীরা দেশ নিয়ে আবার ষড়যন্ত্র শুরু করেছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করতে চাচ্ছে। তারা একের পর এক নানা ষড়যন্ত্রে চালিয়ে যাচ্ছে। তাই আওয়ামী লীগের প্রতিটি নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান প্রতিমন্ত্রী ডা. মুরাদ।
সরিষাবাড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন অর রশিদের পরিচালনায় সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মোঃ মুরাদ হাসান।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 