ইতিহাসের এই দিনে

আজকের দিনটি কাল হয়ে যায় অতীত। তাই প্রতিটি দিনই এক একটি ইতিহাস। আজ ২৬ ডিসেম্বর ২০২১, রোববার।
এক নজরে দেখে নিই ইতিহাসের এ দিনে বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা:
ঘটনাবলি:
১৮০৫ - ফ্রান্স ও অস্ট্রিয়া শান্তিচুক্তি করে।
১৮৯৮ - পিয়ের ও মারি কুরি রেডিয়াম আবিষ্কার করেন।
১৯১৬ - জোসেফ জোফ্রে ফ্রান্সের প্রথম মার্শাল হন।
১৯১৬ - ছে ইউয়েন পেই পেইচিং বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
১৯৪৯ - বিজ্ঞানী আলবার্ট আইস্টাইন মধ্যাকর্ষণের নতুন সাধারণকৃত তত্ত্ব উদ্ভাবন করেন।
১৯৬২ - বাংলাদেশের জাতীয় মসজিদ ঢাকার বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের মাধ্যমে প্রথম নামাজ পড়া শুরু হয়।
১৯৭৮ - চীনের দক্ষিণাংশের বড় রেলপথ জিলিও রেলপথ আনুষ্ঠানিকভাবে চালু হয়।
১৯৭৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নের রেড আর্মি আফগানিস্তান দখল করে একটি স্বাধীন দেশের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী সামরিক অভিযান শুরু করে।
১৯৮৩ - ফ্রান্সের ডুবুরি সাগরের ৪৫০০ মিটার নীচে অবগাহন করে নতুন বিশ্বের রেকর্ড সৃষ্টি করেন।
জন্ম:
১১৯৪ - জার্মানির সম্রাট দ্বিতীয় ফ্রেডরিক জন্মগ্রহন করেন।
১৭৯১ - ব্রিটিশ গণিতজ্ঞ ও কম্পিউটারের উদ্ভাবক চার্লস ব্যাবেজ জন্মগ্রহন করেন।
১৮৬১ - সাহিত্যিক মুন্সী মেহের্বলৱাহর জন্ম।
১৮৮৭ - সমাজতাত্ত্বিক বিনয় কুমার সরকারের জন্ম।
১৮৯৩ - কমিউনিস্ট চীনের নেতা ও প্রতিষ্ঠাতা মাও সেতুং জন্মগ্রহণ করেন।
১৯৩৮ - চলচ্চিত্র নির্মাতা আলমগীর কবির জন্মগ্রহন করেন।
মৃত্যু:
১৬২৪ - জ্যোতির্বিজ্ঞানী সাইমন মারিয়াস মৃত্যুবরণ করেন।
১৮৩১ - সাহিত্যিক, নাট্যকার ও সমাজ সংস্কারক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও মৃত্যুবরণ করেন।
১৮৬২ - জাপানি চিত্রশিল্পী কাকুজো ওকাকুরার মৃত্যু।
১৯৩২ - চীনের গানসুতে ভূমিকম্পে ৭০ হাজার লোক মৃত্যুবরণ করেন।
১৯৪৩ - কবি মানকুমারী বসুর মৃত্যু।
১৯৫০ - আইরিশ কবি ও ঔপন্যাসিক জেমস স্টিফেনসন মৃত্যুবরণ করেন।
১৯৭২ - মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৩তম রাষ্ট্রপতি হ্যারি এস. ট্রুম্যান মৃত্যুবরণ করেন।
১৯৮৭ - কথাসাহিত্যিক মনোজ বসু মৃত্যুবরণ করেন।
১৯৯২ - মার্কিন কম্পিউটার পুরোধা ডন কেমেনির মৃত্যু।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 