শুক্রবার, ২৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » ১ কোটি ৮৪ লাখ টাকার সোনাসহ ইতালি প্রবাসী গ্রেপ্তার
১ কোটি ৮৪ লাখ টাকার সোনাসহ ইতালি প্রবাসী গ্রেপ্তার
![]()
৩ কেজি ৭০ গ্রাম ওজনের সোনার পাত ও পিণ্ডসহ ইতালিফেরত এক প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তির নাম আমরানুল হক। তিনি ইতালিয়ান পাসপোর্টধারী। জব্দকৃত সোনার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৪ লাখ টাকা।
শুক্রবার (২৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউজের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর।
তিনি জানান, আমরানুল হকের স্থানীয় ঠিকানা নরসিংদীর রায়পুরায়। বৃহস্পতিবার রাত ২টা ৩০ মিনিটে তিনি শাহজালালে ইতালি থেকে আসেন। তার লাগেজ স্ক্যানিং করা হলে ব্যাগের ভেতর স্বর্ণের পাওয়া যায়।
আমরানুল হকের বিরুদ্ধে বিমানবন্দর থানায় কাস্টমস আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 