বুধবার, ২২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের সুপারিশ
বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের সুপারিশ
![]()
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শিক্ষার্থীদের উৎসাহ উদ্দীপনার সাথে বিদ্যালয়ে যেতে অবকাঠামোগত উন্নয়নসহ স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতের সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটি সদস্য প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, মেহের আফরোজ, মো. নজরুল ইসলাম বাবু, শিরীন আখতার, ফেরদৌসী ইসলাম ও কাজী মনিরুল ইসলাম সভায় অংশ গ্রহণ করেন।
সভায় মন্ত্রণালয় ও এর আওতাধীন সংস্থাসমূহের উদ্ভাবনী কার্যক্রম ও কর্মপরিকল্পনা অনুযায়ী বাস্তবায়ন অগ্রগতি এবং নেপ কর্তৃক পরিচালিত চলমান গবেষণা কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি পূর্বের জাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে সমন্বয় করে শিক্ষকদের বদলীর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 