আজকের রাশিফল
![]()
আজ বুধবার, ২২ ডিসেম্বর ২০২১। ভাগ্যরেখা অনুযায়ী আপনার আজকের দিনটি কেমন কাটতে পারে? ব্যক্তি, পারিবারিক ও কর্মক্ষেত্র সম্পর্কে কী বলছে জ্যোতিষশাস্ত্র? এ বিষয়গুলো সম্পর্কে যারা দিনের শুরুতেই কিছুটা ধারণা নিয়ে রাখতে চান তারা একবার পড়ে নিতে পারেন আজকের রাশিফল।
মেষ (মার্চ ২১ - এপ্রিল ২০): দিনটিতে আপনার কর্ম ক্ষমতা শক্তি একটু বেশি থাকবে। ধর্মীয় কাজে অর্থ বিনিয়োগ করতে পারেন। মানসিক শান্তি বজায় থাকবে। মুরুব্বি স্থানীয় কারোও উপদেশ শুনতে পারেন।
বৃষ (এপ্রিল ২১ – মে ২১): সমৃদ্ধি থাকবে। তবে কর্মযোগে দুশ্চিন্তা থাকবে। আর্থিক ঋণ নিতে হতে পারে। মনের মানুষের প্রতি অভিমান করতে পারেন। মেজাজ হারালে সমস্যায় পড়বেন।
মিথুন (মে ২২ – জুন ২১): কর্মযোগে ঊর্ধ্বতন কর্তার চাপ থাকবে। কাজে মনোনিবেশ নাও করতে পারেন। আকস্মিক কিছু ঘটনা আপনাকে অবাক করে দিতে পারে। সহকর্মীর সঙ্গে সৎভাব বজায় রাখুন, এতে আপনার লাভ হবে।
কর্কট (জুন ২২ – জুলাই ২৩): মতভেদ থাকলেও কাজে আপনিই জয়ী হবেন। দীর্ঘস্থায়ী ব্যবসায় লাভ পাবেন। বিনিয়োগ করতে পারেন। পরিবারের সদস্যের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ণ নাও থাকতে পারে। সমস্যার উত্থান হতে পারে। সমালোচনা থেকে বিরত থাকুন।
সিংহ (জুলাই ২৪ – আগস্ট ২৩): দিনটিতে মানসিকভাবে শান্ত থাকা একান্তই প্রয়োজন। অতীতের ভুল আবারও করতে পারেন। প্রতিভায় সৃজনশীলতার পরিচয় দিন। অতীতের অনেক সমস্যা আজ আপনাকে ভোগাবে।
কন্যা (আগস্ট ২৪ – সেপ্টেম্বর ২৩): বেশকিছু অপ্রত্যাশিত ঘটনা ঘটবে। কর্মযোগে চেষ্টা করুন নিজের সেরাটা দিতে। আপনাকে নিয়ে অফিসে বিতর্ক থাকবে, তবে আপনার তাতে চিন্তা করার কিছু নেই। ব্যয় বুঝে শুনে করুন।
তুলা (সেপ্টেম্বর ২৪ – অক্টোবর ২৩): স্বাস্থ্য ভালো থাকবে, তবে লোভ করবেন না। ফটকা ব্যবসায় আজ অর্থ বিনিয়োগ করা উচিত হবে না। পরিবারের কল্যাণে পরিশ্রম করতে হবে।
বৃশ্চিক (অক্টোবর ২৪– নভেম্বর ২২): কাজের পরিমাণ বাড়তে পারে। অর্থ ব্যয়ের যোগও আছে। বৈবাহিক জীবনে সতর্ক থাকুন। শিক্ষার্থীরা অসাধারণ অভিজ্ঞতা লাভ করবেন।
ধনু (নভেম্বর ২৩ – ডিসেম্বর ২১): দিনটিতে অন্যদের সঙ্গে খুশি ভাগ করে নিন। আজকে দেওয়া ঋণ ফেরত পেতে পারেন। পরিবারে শান্তি বজায় থাকবে। প্রেম নিবেদনের সম্ভাবনা রয়েছে। নিজের শৈল্পিক কাজকর্ম বহাল রাখুন।
মকর (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): দিনটিতে বিভ্রান্তি এবং হতাশা গ্রাস করতে পারে। তবে ব্যবসায়ে বিনিয়োগের সুযোগ আসবে। নতুন উদ্যোগ নিয়ে নিজেকে সঁপে দিন। সাফল্যের পথ মসৃণ।
কুম্ভ (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): দিনটিতে ক্ষণে ক্ষণে মেজাজ পরিবর্তন হবে। আর্থিক সুবিধা আসবে। নতুন প্রকল্পের উদ্যোগ নিতে পারেন। ভালোবাসার মানুষের মন পাবেন।
মীন (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): নিজের যত্ন নেওয়ায় অবহেলা করতে পারেন। সাময়িক ঋণ থেকে আজকে মুক্তি পাবেন। পারিবারিক সূত্রে কিছু লাভ করবেন। কর্মযোগে আজকে সৌভাগ্য বর্ষিত হবে। দাম্পত্যে গোলোযোগ বাধতে পারে।





দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 