মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » দেশে ওমিক্রন সংক্রমণ নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী
দেশে ওমিক্রন সংক্রমণ নিয়ে যা জানালেন স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন, দেশে এখনো ওমিক্রন ছড়ায়নি। ওমিক্রণ ঠেকাতে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) সচিবালয়ে মালদ্বীপ সফর সংক্রান্ত এক সভায় তিনি একথা বলেন।
স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, করোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ সবাইকে দিতে সুরক্ষা অ্যাপের আপডেট করা হচ্ছে। কিছু সংশোধন করা হচ্ছে। এখন সীমিত আকারে দেওয়া হচ্ছে ডাক্তার-নার্সসহ ফ্রন্টলাইনারদের। টিকা গ্রহণের কার্ড নিয়ে ষাটোর্ধ ও ফ্রন্টলাইনাররা বুস্টার ডোজ নিতে পারবেন। এ পর্যন্ত করোনা টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬০ শতাংশ মানুষকে। দ্বিতীয় ডোজ নিয়েছে ৩৫ শতাংশ মানুষকে।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণে টিকা কার্যকরী ভূমিকা রেখেছে। এখন পর্যন্ত প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৭ কোটি, যা শতকরা ৬০ ভাগ মানুষ পেয়েছে। আর দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে সাড়ে ৪ কোটি, শতকরা হিসাবে তা ৩০ ভাগ। সরকারের টার্গেট ১২ থেকে ১৩ কোটি মানুষকে টিকা দেওয়া। এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩০ ভাগ মানুষকে।
জাহিদ মালেক বলেন, ওমিক্রন বিশ্বের ৯০টি দেশে ছড়িয়ে গেছে। আমাদের দেশেও ধরা পড়েছে। কিন্তু মানুষ মাস্ক পরছে না এবং স্বাস্থ্যবিধিও মানছে না। এ জন্য ওমিক্রন বাড়ার আশঙ্কা করছে সরকার। সারাদেশের মানুষ যাতে আগের মতো স্বাস্থ্যবিধি মেনে চলে, এ জন্য জেলা প্রশাসক ও সিভিল সার্জনদের চিঠি দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
মাস্ক না পরা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কক্সবাজারসহ বিভিন্ন স্থানে মানুষ মাস্ক না পড়েই ভিড় করছেন, রাজনৈতিক সমাবেশেও মাস্ক পড়ছে না মানুষ। এতে করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা রয়েছে।
মালদ্বীপ সরকারের সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি হবে। এর ফলে বাংলাদেশ থেকে তারা ডাক্তার ও নার্স নেবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 