সোমবার, ২০ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | পরিবেশ ও পর্যটন | শিরোনাম » দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ
দেশের তিন বিভাগে বইছে শৈত্যপ্রবাহ
![]()
এতদিনে আসি আসি করেও শীত আসেনি। কিন্তু গতকাল রোববার রাত থেকে দেশের তিন বিভাগের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বইতে শুরু করেছে। রাজধানী ঢাকায়ও এসেছে পুরোপুরি শীতের আমেজ।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম রুহুল কুদ্দুছ জানান, রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বেশির ভাগ জায়গায় শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। গতকাল রোববারের চেয়ে আজ সারাদেশে তাপমাত্রা কমেছে। ইতোমধ্যে তিন বিভাগে শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। খুলনা, রংপুর ও রাজশাহী বিভাগের তাপমাত্রা কমেছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, আজ রাজধানীর তাপমাত্রা ১৪.৭ ডিগ্রি সেলসিয়াস; যা গতকাল ছিল ১৭.৩ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, তেঁতুলিয়ায় তাপমাত্রা ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে তাপমাত্রা সবচেয়ে বেশি কমেছে চুয়াডাঙ্গায়। সেখানে আজ তাপমাত্রা ৭.৪ ডিগ্রি সেলসিয়াস।
আজ সোমবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগর এলাকায় লঘুচাপটি অবস্থান করছে। অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আগামী ৫ দিন আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 