রবিবার, ১৯ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম | স্বাস্থ্য » সেই রুনুকে দিয়েই বুস্টার ডোজ শুরু
সেই রুনুকে দিয়েই বুস্টার ডোজ শুরু
![]()
দেশে প্রথম করোনা টিকা নেওয়া নার্স রুনু ভেরোনিকা কস্তাকে দিয়েই টিকার বুস্টার ডোজ কার্যক্রম শুরু করল সরকার।
রোববার (১৯ ডিসেম্বর) দুপুরে মহাখালীতে বাংলাদেশ কলেজ অফ ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) প্রতিষ্ঠানে এ টিকা কার্যক্রমের উদ্বোধন করা হয়।
প্রথমেই এই ডোজ দেয়া হয় রুনু ভেরোনিকাকে। এরপর ষাটোর্ধ্ব শতাধিক ব্যক্তিকে এই ডোজ দেয়া হয়। এর মধ্যে ছিলেন- পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম।
বুস্টার ডোজ নেয়া সবাই করোনা মোকাবিলায় সম্মুখসারির যোদ্ধা চিকিৎসক, নার্স, সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গণমাধ্যমকর্মী।
এর আগে চলতি বছরের ২৭ জানুয়ারি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দেশের প্রথম ব্যক্তি হিসেবে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনার টিকা নেন রুনু বেরুনিকা কস্তা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 