শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | বন্দর | শিরোনাম » কদমরসুল দরগাহ জিয়ারতে আইভী
কদমরসুল দরগাহ জিয়ারতে আইভী

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জের বন্দরের কদমরসুল দরগা জিয়ারত করেছেন। এসময় তার সাথে তার সমর্থিত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শুক্রবার (১৭ ডিসেম্বর) বিকালে নগরীর দেওভোগ এলাকার চুনকা কুঠির থেকে বের হয়ে শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে কদমরসুল দরগাতে যান।
দরগাহে ঢুকে সংরক্ষিত হযরত মুহাম্মদ (সা.) এর কদম মুবারকে মাথা ঠেকিয়ে, চুমু খেয়ে সম্মান প্রদর্শন করেন তিনি। পরে মিলাদ ও দোয়ায় অংশ নেন। দরগাহে চাদর পরিয়ে মাজার জিয়ারত শেষে তিনি সেখানে কিছুটা সময় অবস্থান করেন।
দরগাহ জিয়ারতের সময় আইভীর সাথে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি আব্দুল কাদির, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রানু খন্দকার, ছোটভাই জেলা যুবলীগের সহসভাপতি আহাম্মদ আলী রেজা রিপন ও সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সহসভাপতি কামরুল হুদা বাবু প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 