শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | রাজনীতি | শিরোনাম » ব্যক্তির ক্ষমতায় নয়, মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী
ব্যক্তির ক্ষমতায় নয়, মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন বঙ্গবন্ধু - মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ব্যক্তির ক্ষমতায় নয়, মানুষের ক্ষমতায়নে বিশ্বাসী ছিলেন বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
শনিবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর অফিসার্স ক্লাবে বরিশাল বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভা ২০২১ এ প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। অথচ আমাদের দেশে এখনো কিছু পাকিস্তানি প্রেতাত্মা আছে। তারা হয়তো জানে না আমরা সামাজিক-অর্থনৈতিক সূচক থেকে শুরু করে বিভিন্ন সূচকে পাকিস্তানের চেয়ে ভালো অবস্থানে আছি। কিছু ক্ষেত্রে ভারতের চেয়ে এগিয়ে। সারা পৃথিবী যখন করোনায় বিপর্যস্ত তখন আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ, গড় আয়ু, মাথাপিছু আয়সহ আমাদের চিকিৎসা ব্যবস্থায় যে সাফল্য এসেছে, তার কারণ এদেশে একজন বঙ্গবন্ধু জন্ম নিয়েছিলেন এবং মানুষরূপী একজন মহামানবী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম এদেশে হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশব্যাপী উন্নয়নের সমতা নিশ্চিত করার কথা বলেন। এ জন্য উন্নয়নের ক্ষেত্রে পিছিয়ে থাকা দক্ষিণাঞ্চলের উন্নয়নে প্রধানমন্ত্রীর সহযাত্রী হিসেবে আমাদের সকলকে কাজ করতে হবে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 