শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » বিমানের সিটে মিলল ১০ কেজি স্বর্ণ
বিমানের সিটে মিলল ১০ কেজি স্বর্ণ

দুবাই থেকে যাত্রী নিয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটের দুইটি আসনের নিচ থেকে প্রায় ৭ কোটি টাকা মূল্যের প্রায় ১০ কেজি স্বর্ণবার আটক করেছে কাস্টমস গোয়েন্দারা।
শনিবার (১৮ ডিসেম্বর) সকালে গোপন খবরের ভিত্তিতে তল্লাশি চালিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০ কেজি স্বর্ণবার উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, যাত্রীরা নেমে যাওয়ার পর ফ্লাইটটিতে তল্লাশি করা হয়। এ সময় দুইটি সিটের নিচে স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
উদ্ধার করা স্বর্ণের দাম প্রায় ৭ কোটি টাকা বলে জানান ওই কর্মকর্তা।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 