শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর
প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান পরিবেশমন্ত্রীর
![]()
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, বিজয়ের ৫০ বছর পেরোনোর এই শুভলগ্নে সবাইকে শপথ করতে হবে দেশকে ভালোবাসার, এগিয়ে আসতে হবে প্রকৃতি ও পরিবেশ সুরক্ষায়। প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে কার্যক্রম শুরু করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার তা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করছে।
আজ সন্ধ্যায় চ্যানেল আই চত্বরে “প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন-চ্যানেল আই প্রকৃতি সংরক্ষণ পদক-২০২০” প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শাহাব উদ্দিন আরো বলেন, দেশের মঙ্গলের জন্য সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। যাতে দেশ ভালো থাকে, এদেশের প্রকৃতি ভালো থাকে। ক্ষুদ্রপ্রাণী হতে শুরু করে মানুষ, প্রকৃতিতে প্রত্যেকেরই আছে যার যার ভূমিকা। আমাদের সেগুলো জানতে হবে। সবাইকে জানাতে হবে। তবেই আমরা বাংলাদেশকে দেখতে পাব সুখী, সুন্দর এবং সোনার বাংলাদেশ হিসেবে।
এবারের ‘প্রকৃতি সংরক্ষণ পদক’ পেলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড মোঃ মনোয়ার হোসেন। তিনি তার বিভিন্ন গুরুত্বপূর্ণ গবেষণায় দেখিয়েছেন, যে ছোট্ট একটি প্রজাপতি প্রকৃতিতে কত বড় ভূমিকা রাখে। শুধু প্রজাপতি নয়, মৌমাছি বা ফড়িংয়ের মতো বিভিন্ন কীটপতঙ্গ পরিবেশের ভারসাম্য রক্ষায় অনেক অবদান রাখছে।
প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান মুকিত মজুমদার বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তফা কামাল, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আশরাফ উদ্দিন এবং প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 