শুক্রবার, ১৭ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | শিরোনাম | সোনারগাঁ » নারায়ণগঞ্জের কাঁচপুরে চাঁদাবাজ গ্রেপ্তার
নারায়ণগঞ্জের কাঁচপুরে চাঁদাবাজ গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে এক পরিবহন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। তার নাম মাহবুব আলম ওরফে কানন (৩৭)। সে কাঁচপুর সোনাপুর এলাকার মোঃ বাবুল হোসেনের ছেলে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় কাঁচপুরে ফুটপাত থেকে চাঁদাবাজি করার সময় হাতে নাতে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র্যাব। এসময় তার কাছ থেকে চাঁদাবাজির ৩ হাজার ১৬০ টাকা উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মাহবুব আলম একজন পেশাদার চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবৎ সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকান প্রতি দৈনিক ১০০ থেকে ১৫০ টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে মাহবুবু তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 