বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | লাইফস্টাইল | শিরোনাম » তুলসী চায়েই কমবে সর্দি-কাশি
তুলসী চায়েই কমবে সর্দি-কাশি

শীতে আসলেই সর্দি-কাশির প্রবণতা বৃদ্ধি পায়। এর মাঝে গোসলের সময়ে ঠান্ডা পানি ব্যবহার করছেন। আর এতেই সর্দি, চোখ জ্বালা করে ছলছল করছে কিংবা কাশি বসে যাচ্ছে। অনেকের আবার খানিক গা গরমও হচ্ছে। সর্দি-জ্বর না কি ওমিক্রন সেটা বুঝতে আবার আর এক ঝক্কি। আরটি-পিসিআর করাতে হচ্ছে। এ সব ঝামেলা থেকে বাঁচতে একটাই রাস্তা। শরীরের প্রতিরোধ শক্তি বাড়ানো। বাড়িতে তুলসী গাছ থাকলেই সেই সমাধানও অনেকটা হয়ে যাবে।
তুলসীর অনেক ঔষধি গুণ রয়েছে। বাচ্চাদের সর্দি-কাশি সারাতে রোজ মধু দিয়ে তুলসী পাতা বাটা খাওয়ার চল রয়েছে অনেক বাঙালি বাড়িতেই। তবে তুলসী খেতে পারেন আরও অনেক ভাবে। সেগুলো স্বাদেও খুব একটা খারাপ নয়। আসুন জেনে নেই তুলসীর উপকারিতা-
তুলসী-চা: বেশ কয়েকটি তুলসীপাতা জলে ফুটিয়ে তাতে লেবু রস এবং মধু মিশিয়ে নিন। সেই জল ছেঁকে চায়ের মতো খান।
তুলসী হলুদ-চা: তুলসীর সঙ্গে হলুদ যোগ করলে আর কোনো কথাই নেই। হলুদে রয়েছে অ্যান্টি-ব্যাকটিরিয়াল গুণ। শরীরের সব রকম প্রদাহ কমাতেও সাহায্য করে হলুদ। ফলে এই চা খেলে স্বাস্থ্যের উন্নতি হবেই।
শসা-তুলসীর পানী: যদি মনে করেন গরম চা খাবেন না, তাহলে সকালে উঠে একটি বোতলে লেবু, তুলসী ও শসা দিয়ে ডিটক্স ওয়াটর বানিয়ে নিন। সেই পানি সারা দিন ধরে একটু একটু করে খান।
তুলসী-মশলা: জিরে, লবঙ্গ, এলাচ, হলুদ, দারচিনি এবং গোলমরিচ দিয়ে জল ফুটিয়ে নিন। সঙ্গে সামান্য মধু এবং তালমিচরি দিতে পারে। সেই জলে তুলসীপাতাও ফুটিয়ে নিন। ফুটে এলে ছেঁকে নিয়ে একটি ফ্লাস্কে রেখে দিন। এ মশলা-তুলসীর চা খেতে পারেন দিনে বেশ কয়েক বার।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 