বুধবার, ১৫ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নারায়ণগঞ্জ | নারায়ণগঞ্জ সদর | শিরোনাম » আইভীর স্লোগান ‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’
আইভীর স্লোগান ‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’
![]()
‘সবুজ শ্যামল জনপদ নগর গড়ি নিরাপদ’ স্লোগান নিয়ে এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী মাঠে নামবেন।
বুধবার (১৫ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের আলী আহাম্মদ চুনকা পৌর মিলনায়তন প্রাঙ্গনে ১৪ দলের সভায় স্লোগান প্রকাশ করেন আইভী।
আইভী বলেন, ‘২০১১ সালে আমি যখন মেয়র প্রার্থী হই তখন এ ১৪ দলের নেতারা আমাকে প্রথমে সমর্থন দেন ও আমার পক্ষে কাজ করেন। তখন সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান ও স্লোগান দিয়েছিলাম ‘নয় শঙ্কা নয় ভয় শহর হবে শান্তিময়’। এবার আমি নারায়ণগঞ্জের নগরকে সবুজায়ন নিয়ে কাজ করে যাচ্ছি। মাঠ দখলমুক্ত করে বাবুরাইল খালসহ অনেক কিছুই করছি। আশা করছি নারায়ণগঞ্জবাসী আমাকে আবারো উন্নয়নের সুযোগ দেবেন।
সভায় সভাপতিত্ব করেন ১৪ দলের সমন্বয়ক, জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 