মঙ্গলবার, ১৪ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | জাতীয় | ঢাকা | শিরোনাম » হাইটেক পার্কসহ তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
হাইটেক পার্কসহ তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
![]()
রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ হাইটেক পার্কসহ বাংলাদেশের তথ্য-প্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধির জন্য ফ্রান্সের বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিযয়েছেন।
আজ সন্ধ্যায় বঙ্গভবনে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যাঁ মেরিন সু রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান ফ্রান্সের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনে সহযোগিতা প্রদানের জন্য রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান।
রাষ্ট্রপ্রধান মহান মুক্তিযুদ্ধে ফ্রান্সের সমর্থন ও সহযোগিতার কথা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।
তিনি বলেন ফ্রান্স বাংলাদেশের রপ্তানি পণ্যের উল্লেখযোগ্য গন্তব্যস্থল এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
রাষ্ট্রপতি হামিদ এ সুযোগ কাজে লাগাতে সরকারি-বেসরকারি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।
করোনার টিকা সংগ্রহে সহযোগিতা প্রদান এবং কোভ্যাক্স এর মাধ্যমে ২০ লাখ টীকা উপহার দেওয়ায় ফ্রান্সের সরকারকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব সংযুক্ত মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 