সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | ঢাকা | শিরোনাম » অবকাঠামোগত উন্নয়ন এবং স্থিতিশীল বিনিয়োগ বান্ধব পরিবেশের কল্যাণে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে -স্পীকার
অবকাঠামোগত উন্নয়ন এবং স্থিতিশীল বিনিয়োগ বান্ধব পরিবেশের কল্যাণে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে -স্পীকার

ঢাকা, ১৩ ডিসেম্বর, এনটুএনটিভি : বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবকাঠামোগত উন্নয়ন এবং স্থিতিশীল বিনিয়োগ বান্ধব পরিবেশের কল্যাণে অর্থনৈতিকভাবে দেশ সমৃদ্ধ হচ্ছে।
বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই)-এর ২০তম বার্ষিকী উদযাপন উপলক্ষে গ্র্যান্ড বল রুম, রেডিসন ব্লু, ঢাকাতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে স্পীকার এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
স্পীকার বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার দ্রুত বর্ধণশীল অর্থনীতিতে পরিণত হয়েছে। পণ্য বৈচিত্র্য ও পণ্যের গুণগত মানোন্নয়নের কারণে বিদেশেও পণ্য রপ্তানির হার বেড়েছে। বহির্বিশ্বের দেশগুলোর সাথে বাণিজ্যিক ও অর্থনৈতিক মিথস্ক্রিয়া সম্প্রসারিত করতে পারলে বাণিজ্য অংশীদাররা এদেশে বিনিয়োগের ক্ষেত্রে আরও উদ্বুদ্ধ হবে বলে তিনি উল্লেখ করেন।
বিএমসিসিআই সভাপতি রকিব মোহাম্মদ ফখরুল এর সভাপতিত্বে অনুষ্ঠানে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোঃ গোলাম সরোয়ার এবং বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাইকমিশনার হাজনাহ মোঃ হাসিম এর প্রেরিত বার্তা শোনানো হয়।
অনুষ্ঠানে বিএমসিসিআই এর সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, ২০তম বার্ষিকী উদযাপন কমিটির সভাপতি সৈয়দ আলমাস কবীর, বিএমসিসিআই এর পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 