সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | বিনোদন | শিরোনাম » ২১ বছর পর ইউনিভার্সের মঞ্চে প্রথম হয়েছে ভারত
২১ বছর পর ইউনিভার্সের মঞ্চে প্রথম হয়েছে ভারত

দুই দশকের দীর্ঘ অপেক্ষা শেষ। ইসরায়েলে অনুষ্ঠিত মিস ইউনিভার্সের ৭০তম এডিশনে ভারতের মুখ উজ্জ্বল করলেন চণ্ডীগড়ের মেয়ে হারনাজ সান্ধু। বলিউডের দুই অভিনেত্রী সুস্মিতা সেন ও লারা দত্তের পর তৃতীয় ভারতীয় সুন্দরী হিসাবে মিস ইউনিভার্সের মুকুট জিতলেন হারনাজ।
রবিবার রাতে ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতার আয়োজকদের তরফ থেকে ইনস্টাগ্রামে আপলোড করা হয়েছে সেই সোনালি মুহূর্ত, যেখানে ২০২১ সালের মিস ইউনিভার্সের বিজয়িনীর নাম ঘোষণা করা হচ্ছে। ভিডিওর ক্যাপশনে লেখা হয়, ‘মিস ইউনিভার্স ২০২১-এর তাজ উঠল মিস ইন্ডিয়ার মাথায়’।
হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। মঞ্চে সোনালি স্লিভলেস গাউনে ঝলমল করছিলেন হারনাজ। হিরা খচিত মিস ইউনিভার্সের তাজ তার সৌন্দর্যকে আরও বাড়িয়ে দেয়। এই বিরল কীর্তিতে আবেগঘন হারনাজ। তার এই জয়ে গর্বিত গোটা দেশ।
১৯৯৪ সালে প্রথম ‘মিস ইউনিভার্স’ হয়েছিলেন মিস ইন্ডিয়া সুস্মিতা সেন। ছয় বছর পর লারা দত্ত এই ঐতিহাসিক সাফল্যের পুনরাবৃত্তি ঘটিয়েছিলেন। তারপর গত ২০ বছর ধরে ব্রহ্মাণ্ড সুন্দরী প্রতিযোগিতায় ভারতের ঝুলি খালি থেকেছে। সেই অপেক্ষায় দাঁড়ি টানলেন হারনাজ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 