সোমবার, ১৩ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | নরসিংদি | শিরোনাম » নরসিংদীতে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা
নরসিংদীতে স্ত্রী-সন্তানকে গলা কেটে হত্যা

নরসিংদীতে পারিবারিক কলহের জের ধরে স্ত্রী ও শিশু পুত্রকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় স্বামী ফখরুল ইসলামকে (২৬) আটক করে পুলিশে দিয়েছে এলাকাবাসী। রোববার (১৩ ডিসেম্বর) গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- স্ত্রী রেশমি আক্তার (২৬) ও তাদের ১৩ মাস বয়সী শিশু পুত্র সালমান সাফায়ার।
সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, অভিযুক্ত স্বামী ফখরুল ইসলাম পুলিশ হেফাজতে রয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও নিহত রেশমি আক্তারের স্বজনরা জানান, বিগত দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সাথে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়।
বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকত স্ত্রী রেশমি আক্তারের। বিয়ের পর চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফখরুলকে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। পরে পারিবারিক কলহের জের ধরে রোববার গভীর রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 