রবিবার, ১২ ডিসেম্বর ২০২১
প্রথম পাতা » ছবি গ্যালারী | রংপুর | শিরোনাম » নির্বাচনে অনিয়ম হলে ছাড় নয়: ইসি
নির্বাচনে অনিয়ম হলে ছাড় নয়: ইসি

নির্বাচন কমিশনার কবিতা খানম বলেছেন, ভোট মানুষের পবিত্র আমানত, তা যেন কোনোভাবে খেয়ানত না হয়। নির্বাচনে অনিয়ম হলে কাউকে ছাড় দেওয়া হবে না। ভোটাররা যেন নির্বিঘ্নে ভোট কেন্দ্রে এসে স্বাধীনভাবে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে হবে। নির্বাচনে কোনো ধরনের বেআইনি কাজে জড়িয়ে পড়লে কাউকে ছাড় দেওয়া হবে না
শনিবার (১১ ডিসেম্বর) রাতে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং চেয়ারম্যান পদে প্রার্থীদের সাথে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
কবিতা খানম আরও বলেন, নির্বাচন সুষ্ঠু হবে, এটি ছাড়া অন্য কোনো নির্বাচন আমরা কেউ দেখতে চাই না। আপনারা প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করেন আপনার কথা দিয়ে ভালোবাসা দিয়ে। শক্তি দিয়ে নয়, টাকা দিয়ে নয়, আপনার কাজ দিয়ে। ভয় দেখিয়ে কোনো কিছু পাওয়া যায় না।
জেলা প্রশাসক শরীফুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নির্বাচন কমিশন প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল কাশেম ফজলুল কাদের, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম প্রমুখ।




দুই বাংলাদেশিকে হত্যার পর লাশ নিয়ে গেল বিএসএফ
ঘরের ওপর বিদ্যুতের তার পড়ে একই পরিবারের ৫ জনের মৃত্যু
সালাম মুর্শেদী অবৈধভাবে বাড়ী দখল করেননি, তদন্ত রিপোর্ট অসম্পূর্ণ ও অনুনোমোদিত
ক্যামেরুনকে ১-০ গোলে হারালো সুইজারল্যান্ড
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘের আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ
মুজিবনগর সরকারের স্মৃতি বিজড়িত কলকাতার বাড়ি বাংলাদেশের কাছে হস্তান্তরের অনুরোধ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরানের উপ-মন্ত্রীর বৈঠক
বৈশ্বিক মন্দা সত্ত্বেও বাংলাদেশের অর্থনীতি এখনো যথেষ্ট নিরাপদ : প্রধানমন্ত্রী
শ্রীলঙ্কার সঙ্গে সরাসরি নৌযোগাযোগের ওপর পররাষ্ট্রমন্ত্রীর গুরুত্বারোপ
জঙ্গি ছিনতাই : রাফি ৭ দিনের রিমান্ডে 